
AP-6798
ধানের শ্যামা,চেচড়া,শুশনি শাক, পানি কচু আগাছাসমূহ সফলভাবে দমন করে।
নির্বাচিত ও প্রবহমান গুণসম্পন্ন আগাছানাশক।
এলাকাভেদে একর প্রতি মাত্রা ১৫০ থেকে ৩০০ গ্রাম। ধানের জমিতে চারা লাগানোর ৫-৯ দিনের মধ্যে সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি বের হওয়ার পথ বন্ধ করে দিন। সমস্ত জমিতে ১-২ ইঞ্চি দাঁড়ানো পানি থাকা অবস্থায় রাফাল প্রয়োগ করুন। ৩-৫ দিন পানি আটকে রাখুন; এরপর স্বাভাবিক সেচ চালিয়ে যাবেন। ক্ষেতের পানি শুকিয়ে গেলে এমনভাবে সেচের ব্যবস্থা করুন যাতে সেই ক্ষেতের পানি অন্য ক্ষেতে প্রবেশ না করে এবং সেচ শেষে পানি প্রবেশের অথবা বের হওয়ার পথ (আইল) বন্ধ করে দিন। তবে যেসব জমিতে সেচ দেয়ার পর পানি ২-৩ দিনের মধ্যে শুকিয়ে যায়, সেসব জমিতে রাফাল ব্যবহার করা যাবে না।
স্প্রে করার পর উক্ত জমিতে ১৪ দিন গবাদি পশু, হাঁস ও মুরগী ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ে ফসল খাবেন না বা তুলবেন না।