AP-1500
বাদাম
বাদামের টিক্কা রোগ দমনে অত্যন্ত কার্যকর।
মাত্রা: ২ গ্রাম/লিটার রোগ আক্রমনের অনুকূল আবহাওয়ায় অনুমোদিত মাত্রায় স্প্রে করুন। আবহাওয়া ও রোগের তীব্রতার ভিত্তিতে ৫-১০ দিন পরপর সম্পূর্ণ গাছ ভিজিয়ে স্প্রে করুন। ভালো স্প্রে’র জন্য সরাসরি স্প্রে মেশিনে না ঢেলে প্রথমে অল্প পানিতে লেই তৈরি করে নিন। তারপর লেইটুকু স্প্রে মেশিনের পানিতে ভাল করে মিশিয়ে এমন স্প্রে করুন যেন গাছের কান্ড ও পাতা উপর নীচসহ ভালোভাবে ভিজে। সকল বালাইনাশক বিকালে ব্যবহার করা উত্তম। বাতাসের বিপরীতে বালাইনাশক স্প্রে করবেন না
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন। স্বাদ বা গন্ধ নিবেন না। খালি গায়ে ঔষধ ছিটাবেন না, ছিটানোর সময় নাক ও মুখ ঢেকে নিন, এ সময় কিছু খাওয়া বা ধূমপান নিষেধ। ছিটানোর পর শরীর ও জামা কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার না করে মাটিতে পুঁতে ফেলুন। খাদ্য দ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে, শুকনো, ঠান্ডা, নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন।