
AP-7122
আরা ৪০ ডব্লিউডিজি ধান, সবজি ও ডালজাত ফসলে ফল ও ডগা ছিদ্রকারী পোকা, শুঁয়োপোকা, কাণ্ড ছিদ্রকারী পোকা, পাতাফড়িং, হপার পোকা, এফিড দমনে ব্যবহৃত হয়।
আরা ৪০ ডব্লিউডিজি একটি দ্বৈত কার্যকরী, স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াশীল কীটনাশক, যেখানে এমামেকটিন বেনজোয়েট শুঁয়োপোকা দমন করে এবং থায়ামেথোক্সাম চোষণকারী পোকার উপর দ্রুত কার্যকর। এটি পোকার স্নায়ুতন্ত্রে আক্রমণ করে → খাওয়া ও চলাচল বন্ধ করে → দ্রুত নকডাউন সৃষ্টি করে → অল্প সময়ের মধ্যেই নিশ্চিতভাবে পোকা দমন করে।
আরা ৪০ ডব্লিউডিজি ১০০ গ্রাম/হেক্টর জমিতে স্প্রে করতে হবে। সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
গন্ধ নেয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষেধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে ছিটাবেন না। কাজের শেষে কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।মানুষ ও পশুখাদ্য হতে দূরে রাখুন।খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না,ছিদ্র করে মাটির নিচে পুতে রাখুন। আরা ৪০ ডব্লিউডিজি ছিটানোর পর ব্যবহৃত ক্ষেত থেকে অন্ততপক্ষে ১৪ দিন ফসল খাওয়া এবং বিক্রয়ের জন্য তুলবেন না।