
AP-6890
তালিফ ১০ এসজি ধান, সবজি ও ডালজাত ফসলে ব্যবহার করা হয়, যেখানে ফসল নরম শরীরের পোকা দ্বারা আক্রান্ত। এটি বিশেষভাবে পাতাফড়িং, হপার পোকা, লিফ মাইনার এবং অন্যান্য নরম শরীরের পোকা দমন করতে কার্যকর।
তালিফ ১০ এসজি ফসলে স্থানীয়ভাবে প্রবেশ করতে পারে বিধায় এটি স্প্রে করার পর পরই গাছকে বিষাক্ত করে ফেলে।ফলে এর বিষক্রিয়ায় পোকা প্যারালাইজড হয়ে যায়,খাবার খাওয়া বন্ধ করে এবং পরবর্তীতে মারা যায়।
তালিফ ১০ এসজি ২৫০ গ্রাম/হেক্টর পানির সাথে মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
গিলে খাওয়া গন্ধ নিয়ে গায়ে লাগানো নিষেধ। ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না। মানুষ ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ জায়গায় রাখুন। তালিফ ১০ এসজি স্প্রে করার পর ১৪ দিনের মধ্যে ফসল তুলবেন না এবং পশু পাখি ক্ষেতে প্রবেশ করতে দিবেন না।