Tamprid 25 WDG

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-5745

কোম্পানি

3s Agro Services Limited

গ্রুপ

পাটের বিছা পোকা, চায়ের উঁইপোকা, তুলার বোলওর্য়াম ও ধানের সাদা মাকড় দমনে অধিক কার্যকরী কীটনাশক।

টেমপ্রিড ২৫ ডব্লিউডিজি এর অ্যাসিটামিপ্রিডে ট্রান্সলেমিনার ক্রিয়া থাকার ফলে পাতার উপরের কোষ ভেদ করে সহজে পাতার নিচে থাকা ডিম এবং নিম্ফ মেরে ফেলতে পারে। টেমপ্রিড ২৫ ডব্লিউডিজি এর এমামেকটিন বেনজয়েট স্প্রে করার পর মত প্রজাতির পোকাকে অবশ করে ফেলে। স্প্রে করার ঘন্টা দুয়েকের মধ্যে পোকা তার খাদ্য গ্রহণ ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর ২-৪ দিনের মধ্যে লার্ভা ও পোকা মারা যায়।

একর প্রতি মাত্রা : ২০০ গ্রাম। টেমপ্রিড ২৫ ডব্লিউডিজি অনুমোদিত মাত্রায় এমনভাবে স্প্রে করুন যেন সমস্ত গাছ ফসল ভালোভাবে ভিজে । আবহাওয়া ও পোকা আক্রমণের তীব্রতার উপর ভিত্তি করে অনুমোদিত মাত্রায় প্রয়োজনে একাধিকবার ব্যবহার করা যেতে পারে।

ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন। স্বাদ বা গন্ধ নিবেন না। খালি গায়ে ঔষধ ছিটাবেন না, ছিটানোর সময় নাক ও মুখ ঢেকে নিন, এ সময় কিছু খাওয়া বা ধূমপান নিষেধ। ছিটানোর পর শরীর ও জামা কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার না করে মাটিতে পুঁতে ফেলুন। খাদ্য দ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে, শুকনো, ঠান্ডা, নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন।

   একই ধরনের অন্যান্য ঔষধ