


AP-5755
ধানের বাদামী গাছ ফড়িং
প্রোস্টার ৪০ ডব্লিউডিজি একটি সম্পূর্ণ নতুন প্রজন্মের প্রবাহমান, স্পর্শক, পাকস্থলীয় ও ট্রান্সলেমিনার ক্রিয়া সম্পন্ন কীটনাশক। প্রোস্টার ৪০ ডব্লিউডিজি বিশেষভাবে ট্রান্সলেমিনার ক্রিয়া সম্পন্ন অর্থাৎ স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতা গুণের জন্য এটি পাতার উপরের কোষ ভেদ করে সহজে পাতার নিচে থাকার ডিম এবং নিমত মেরে ফেলতে পারে। ভালো ফলাফলের জন্য প্রথমে প্রয়োজনীয় পরিমাণ মেপে একটি ছোট পাত্র নিয়ে অল্প পরিমাণ পানিতে মিশিয়ে নিন সেই মিশ্রণ টুকু স্প্রে মেশিন নিয়ে প্রয়োজনীয় পরিমাণ পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন
৫ শতাংশ জমির জন্য - প্রতি ১০ লিটার পানিতে ২.৫ গ্রাম মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে।
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন। “বালাইনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর”। স্প্রে করার পর উক্ত জমিতে ১৪-২১ দিন গবাদি পশু, হাঁস ও মুরগী ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ে ফসল খাবেন না বা তুলবেন না।