AP-5840
ধান / Rice.
এল-পাইরাজো প্লাস ৩৫ ডব্লিউপি এর প্রতি লিটারে ১১০ গ্রাম পাইরাজোসালফুরন-ইথাইল এবং ২৪০ গ্রাম প্রিটিলাক্লোর স্বয়ংক্রিয় উপাদান বিদ্যমান। ইহা ধানের বড় শ্যামাঘাস, বড়নখা, চেঁচড়া, হলদে মুথা নামের আগাছা দমনে অধিক কার্যকরী।
হেক্টর প্রতি মাত্রা ৬০০ গ্রাম। ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ১২ গ্রাম। (প্রতি লিটারে ১.২ গ্রাম)।
**সাবধানতা: এই বালাইনাশক শরীরে লাগানো, গন্ধ নেয়া, স্বাদ নেয়া হতে বিরত থাকুন। ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে এই বালাইনাশক ছিটাবেন না। বালাইনাশক ছিটানোর সময় মুখে মাস্ক, চোখে চশমা ও গায়ে বস্ত্র পরিধান করুন। বালাইনাশক ছিটানোর পরে শরীর ও কাপড় সাবান দিয়ে ভালভাবে ধুয়ে নিন। বালাইনাশক ব্যবহারের শেষে ব্যবহৃত বোতল/প্যাকেট নষ্ট করে ফেলুন। এই বালাইনাশক ব্যবহরর করার জায়গা হতে ১৪ দিনের মধ্যে ফসল খাওয়া কিংবা বিক্রয়ের উদ্দেশ্যে ফসল সংগ্রহ করা যাবে না, এবং কোন প্রকার গবাদি পশু ও পাখি প্রবেশ করতে দেওয়া যাবে না । **বিষক্রিয়ার লক্ষণ: মাথা ধরা, লালা পড়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, পাতলা পায়খানা, অস্থিরতা, শ্বাসকষ্ট ইত্যাদি। **প্রাথমিক চিকিৎসা: শরীরের কোন স্থানে লাগলে প্রচুর পানি ও সাবান দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। চোখে লাগলে সাথে সাথে ১০-১৫ মিনিট ধরে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। গিলে ফেললে আঙ্গুল দিয়ে বমি করান,অচেতন রোগীকে বমি করাবেন না। চিকিৎসার জন্য অতিসত্বর বোতলসহ ডাক্তারের শরণাপন্ন হউন। **প্রতিষেধক: নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন। **গুদামজাতকরণ: খাদ্যবস্তু, পশু-পাখি, তাপ ও সূর্যালোক হতে দূরে শুষ্ক ছায়াযুক্ত স্থানে রাখুন।