.jpeg)
.jpeg)
.jpeg)
AP-7664
জংলা ২০ এস এল (গ্লুফোসিনেট অ্যামোনিয়াম ২০%) একটি অনির্বাচিত (non-selective), পোস্ট ইমারজেন্স ও বিস্তৃত কার্যক্ষমতা সম্পন্ন আগাছানাশক। জংলা ২০ এস এল ফসলের আগাছা ছাড়াও পতিত জমি, রাস্তার আগাছা প্রভৃতি দমনেও কার্যকরী। ইহা উদ্ভিদের কলায় গুটামিন কমায় ও অ্যামোনিয়াকে বাড়ায় ফলে সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে উদ্ভিদ মারা যায়। ব্যবহারের সুবিধাঃ ১. যেখানে অন্যান্য আগাছানাশক কাজ করে না, সেখানে কার্যকরী (বিশেষত গ্লাইফোসেট ও এএরএস ইনিহিবিটর এর স্থানে কার্যকরী) ২. অন্য আগাছানাশকের সাথে মিশিয়েও ব্যবহার করা যায়। ৩. পতিত জমি বা প্রি-প্ল্যান্ট অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে খুব দ্রুত আগাছা দমন করে। 8. পরিবেশের জন্য নিরাপদ, কারণ মাটি, পানি বা ফসলে কোনো রেসিডিউ থাকে না।
লেবেলে বর্ণিত ফসলের বালাই দমনে জংলা ২০ এস এল কার্যকরী ও অনুমোদিত।
লেবেলে বর্ণিত মাত্রা অনুসারে জংলা ২০ এস এল প্রয়োগের ফলে চা'র (Tea) চা (Tea) – বনমেথি (Borreria hispida), দুধিয়া ঘাস (Euphorbia hirta), ভাট (Clerodendrum infortunatum), বনজাম (Melastoma malabathricum), মুথা ঘাস (Cyperus rotundus), দূর্বা ঘাস (Cynodon dactylon) দমন করা সম্ভব।
সাবধানতাঃ গন্ধ নেয়া, স্বাদ নেয়া অথবা শরীরের কোনো অংশ কীটনাশক লাগানো নিষেধ। খালি গায়ে ও বাতাসের বিপরীতে কীটনাশক ছিটাবেন না। স্প্রে করার সময় পানাহার বা ধূমপান নিষেধ। স্প্রে করার পর সাবান দিয়ে ভালোভাবে গোসল করুন ও পড়নের কাপড়ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন। স্প্রে করার পর খালি বোতল বা প্যাকেট নষ্ট করে মাটির নীচে পুঁতে ফেলতে হবে। অরগানো ফসফরাস বা কারবামেট পেস্টিসাইডের সাথে জুনাহ মিশানো যাবে না। প্রাথমিক চিকিৎসাঃ শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে লাগলে প্রচুর পরিমাণে পরিষ্কার পানির ঝাপ্টা দিন। গিলে ফেললে বমি করান। অচেতন রোগীকে কিছু খাওয়াবেন না বা বমি করাবেন না এবং অতিসত্বর প্যাকেটসহ ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধকঃ নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন।