Shahprid 20SP

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-7093

কোম্পানি

Shahjalal Agro Industries

গ্রুপ

শাহপ্রিড ২০ এসপি স্পর্শক ও পাকস্থলী গুণের পাশাপাশি নিওনিকোটিনয়েড শ্রেনীর স্থানীয়ভাবে অনুপ্রবেশ (Translaminar) ক্ষমতাসম্পন্ন আধুনিক কীটনাশক। শাহপ্রিড ২০ এসপি-এর মূল উপাদান হলো এসিটামিপ্রিড ২০%।

শাহপ্রিড ২০ এসপি চা-এর উইপোকা বা টারমাইট দমনের জন্য প্রতিষেধক ও প্রতিরোধক উভয় ক্ষেত্রেই সমভাবে কার্যকর।

ব্যবহারের পূর্বে ভালোভাবে মিকচার করে নিতে হবে। সাধারণত ১ গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। সকালে বা বিকেলে ঠান্ডা অবস্থায় স্প্রে করতে হবে। স্প্রে’র জন্য পরিষ্কার পানি ব্যবহার করতে হবে।

শিশুদের নাগালের বাইরে শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। এর স্বাধ, গন্ধ নেয়া, গায়ে লাগানো ও গিলে খাওয়া নিষেধ। ছিটানোর সময় পানাহার ও ধুমপান নিষেধ। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। খাদ্যদ্রব্য ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ ছায়াযুক্ত স্থানে রাখুন। খালি প্যাকেট মাটির নিচে পুঁতে রাখুন। ইহা প্রয়োগের ১৪ দিনের মধ্যে ফসল বিক্রি অথবা খাবারের জন্য তুলবেন না এবং গবাদি পশু হাঁস মুরগী চাষের জমিতে প্রবেশ করা থেকে বিরত রাখুন।

   একই ধরনের অন্যান্য ঔষধ