Unira zine 50 SC

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-7634

কোম্পানি

Union Agro Industries

গ্রুপ

ফসল (রসুন)

প্রতি লিটারে ২০০ গ্রাম সক্রিয় উপাদান এট্রাজিন আছে। ইউনিরা-জিন ৫০ এসসি একটি এট্রাজিন গ্রুপের নির্বাচিত আগাছানাশক যা পাতা কান্ড ও শিকড়ের মাধ্যমে আগাছার ভিতরে প্রবেশ করে সালোকসংশ্লেষন প্রক্রিয়া রোধ করে। ইহা রসুনের প্রি ও পোষ্ট ইমারজেন্স আগাছা দমনে খুবই কার্যকরী।

ব্যবহারের পূর্বে লেবেলের গায়ে লেখা নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন। হেক্টর প্রতি মাত্রা ৬০০-৭৫০ মিলি।

ইউনিরা-জিন ৫০ এসসি একটি অন্তবাহী গুণসম্পন্ন আগাছানাশক। এর স্বাদ ও গন্ধ নেয়া বা শরীরে লাগানো নিষেধ। আগাছানাশক ব্যবহারের সময় পানাহার ও ধুমপান করবেন না এবং চোখ, নাক ও মুখে হাত দিবেন না। খালি গায়ে এবং বাতাসের বিপরীতে ছিটাবেন না। আগাছানাশক ব্যবহারের পর শরীর ও কাপড় ভালভাবে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যবহারের পর খালি বোতল ভেঙ্গে মাটির নীচে পুঁতে ফেলুন। খাদ্যবস্তু ও পশুখাদ্য থেকে দূরে ছায়াযুক্ত নিরাপদ স্থানে সংরক্ষণ করুন।

   একই ধরনের অন্যান্য ঔষধ