
AP-5552
ধান
শীতল ১.৮ ইসি স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পন্ন স্পর্শক ও পাকস্থলী বিষক্রিয়া গুণসম্পন্ন একটি কার্যকরী মাকড়নাশক। এর প্রতি লিটারে ১৮ গ্রাম এ্যবামেকটিন সক্রিয় উপাদান বিদ্যমান।
শীতল ১.৮ ইসি লেবেলে উল্লেখিত অনুমোদিত মাত্রায় গাছে স্প্রে করতে হবে বা জমিতে ভালভাবে ছিঁটিয়ে দিতে হবে। বাদামী গাছ ফড়িং এর উপস্থিতি দেখা মাত্র শীতল ১.৮ ইসি প্রয়োগ করুন। আক্রমনের মাত্রা বেশি হলে ৭ দিন পর পর আবার স্প্রে করুন। ভালো ফলাফল পেতে শীতল ১.৮ ইসি ছিঁটানোর সময় জমিতে ছিপছিপে পানি থাকা প্রয়োজন।
সাবধানতাঃ গিলে খাওয়া, গন্ধ নেয়া, গায়ে লাগানো, ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না।শিশুদের নাগালের বাইরে রাখুন,শীতল ১.৮ ইসি স্প্রে করার পর উক্ত জমিতে ২১ দিন পশু-পাখি ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল খাবেন না। মানুষ পশুখাদ্য হতে দূরে শুকনো ছায়াযুক্ত নিরাপদ জায়গায় রাখুন। বিষক্রিয়ার লক্ষণ: লালা নিঃসরণ, বমি বমি ভাব, তলপেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে। প্রাথমিক চিকিৎসা: গায়ে লাগলে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। চোখে লাগলে চোখ খোলা রেখে ১৫ মিনিট পরিষ্কার পানির ঝাপটা দিন। গিলে খেলে বমি করান। অচেতন রোগীকে বমি করাবেন না। সত্বর ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধক: নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।