Urenus 55SC

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-8170

কোম্পানি

Vision Agro

গ্রুপ

ভুট্টার কাঁটানটে, শাকনটে, মুথা, শ্যামা, বথুয়া, দুর্বা, চাপড়া দমনে কার্যকরী আগাছানাশক।

ইউরেনাস ৫৫ এসসি একটি অঙ্কুরোদগম উত্তর (আর্লি পোস্ট ইমারজেন্স) ও সিলেকটিভ ধরনের আগাছানাশক। এটি সিস্টেমিক গুনসম্পন্ন হওয়ার কারনে প্রয়োগের পর অঙ্কুরিত আগাছার পাতা ও মাটি দ্বারা শোষিত হয় ফলে আগাছা মারা যায়। ইউরেনাস ৫৫ এসসি নির্বাচিত ও প্রবহমান আগাছানাশক, যা ভুট্টা ক্ষেতের আগাছা সফলভাবে দমন করে।

ইউরেনাস ৫৫ এসসি ব্যবহারের পূর্বে বোতলের মুখ বন্ধ থাকা অবস্থায় ভালভাবে ঝাকিয়ে নিতে হবে এবং অনুমোদিত মাত্রায় স্প্রে মেশিনের আয়তন অনুযায়ী মিশ্রন তৈরি করতে হবে। ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ৫০ মিলি পরিমাণ ইউরেনাস ৫৫ এসসি ব্যবহার করুন। মাত্রার অতিরিক্ত স্প্রে করা যাবে না। ভুট্টার বীজ বপনের ১০-১৫ দিনের মধ্যে জমিতে পানি থাকায় অবস্থায় স্প্রে করতে হবে।

ব্যবহারের পুর্বে বোতলের গায়ের নির্দেশনা গুলো ভালো ভাবে পড়ে ব্যবহার করবেন। শুষ্ক, ছায়াযুক্ত স্থানে, স্বাভাবিক আলোবাতাস যুক্ত পরিবেশে, মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। স্প্রে কারার পর অন্তত ৭-১৪ দিন ক্ষেতের ফসল খাবেন না ও পশু পাখী ঢুকতে দিবেন না।

   একই ধরনের অন্যান্য ঔষধ