.jpeg)
.jpeg)
.jpeg)
AP-7964
জেনেমাইন ৭২ এস এল (২,৪-ডি এমাইন সল্ট) একটি জনপ্রিয় ও কার্যকরী প্রি এন্ড পোস্ট ইমারজেন্স আগাছানাশক। আগাছার কান্ড ও পাতার মাধ্যমে প্রবেশ করে আগাছার কোষ বিভাজন বন্ধ করে, ফলে স্বল্প সময়ে আগাছা নিধন করা যায়। ইহা আগাছার গ্রোথ ইনহিবিটর হিসেবে কাজ করে। পানি স্বল্পতা বা খরা অবস্থায়ও কার্যকরী। আগাছানাশক সমূহের মধ্যে ইহাই প্রথম সিলেক্টিভ আগাছানাশক।
লেবেলে বর্ণিত ফসলের বালাই দমনে জেনেমাইন ৭২ এস এল কার্যকরী ও অনুমোদিত।
লেবেলে বর্ণিত মাত্রা অনুসারে জেনেমাইন ৭২ এস এল প্রয়োগের ফলে চা'র (Tea) – বনমেথি (Borreria hispida), ভাট (Clerodendrum infortunatum) দমন করা সম্ভব।
সাবধানতাঃ গন্ধ নেয়া, স্বাদ নেয়া অথবা শরীরের কোনো অংশ কীটনাশক লাগানো নিষেধ। খালি গায়ে ও বাতাসের বিপরীতে কীটনাশক ছিটাবেন না। স্প্রে করার সময় পানাহার বা ধূমপান নিষেধ। স্প্রে করার পর সাবান দিয়ে ভালোভাবে গোসল করুন ও পড়নের কাপড়ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন। স্প্রে করার পর খালি বোতল বা প্যাকেট নষ্ট করে মাটির নীচে পুঁতে ফেলতে হবে। অরগানো ফসফরাস বা কারবামেট পেস্টিসাইডের সাথে জুনাহ মিশানো যাবে না। প্রাথমিক চিকিৎসাঃ শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে লাগলে প্রচুর পরিমাণে পরিষ্কার পানির ঝাপ্টা দিন। গিলে ফেললে বমি করান। অচেতন রোগীকে কিছু খাওয়াবেন না বা বমি করাবেন না এবং অতিসত্বর প্যাকেটসহ ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধকঃ নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন।