.jpeg)
.jpeg)
.jpeg)
AP-8002
জুনাহ ৫৫ এসসি (এট্রাজিন ৫০% + মেসোট্রিয়ন ৫%) দুইটি ভিন্ন ভিন্ন কেমিক্যাল গ্রুপের সমন্বয়ে গঠিত কার্যকরী আগাছানাশক। ইহা একটি সিস্টেমিক, সিলেক্টিভ ও পোস্ট ইমারজেন্স আগাছানাশক যা উদ্ভিদের মূল ও পাতা দ্বারা শোষিত হয়ে সমগ্র গাছে ছড়িয়ে পড়ে আগাছাকে মেরে ফেলে। এট্রাজিন আগাছার মেরিস্টিমেটিক টিস্যুতে বাহিত হয় ও সালোকসংশ্লেষণ প্রতিহত করে। ফলে আগাছা শুকিয়ে মারা যায়। আগাছার HPPD এনজাইমকে বাঁধাগ্রস্ত করে, ফলে ক্লোরোফিল ক্ষতিগ্রস্থ হয় ও আগাছা সাদাটে রঙ হয়ে মারা যায়।
লেবেলে বর্ণিত ফসলের বালাই দমনে জুনাহ ৫৫ এস সি কার্যকরী ও অনুমোদিত।
লেবেলে বর্ণিত মাত্রা অনুসারে জুনাহ ৫৫ এস সি প্রয়োগের ফলে ভুট্টা'র (Maize) – বড় শ্যামা (Echinochloa crusgalli), দূর্বা ঘাস (Cynodon dactylon), মুথা ঘাস (Cyperus rotundus), বথুয়া (Chenopodium album) দমন করা সম্ভব।
সাবধানতাঃ গন্ধ নেয়া, স্বাদ নেয়া অথবা শরীরের কোনো অংশ কীটনাশক লাগানো নিষেধ। খালি গায়ে ও বাতাসের বিপরীতে কীটনাশক ছিটাবেন না। স্প্রে করার সময় পানাহার বা ধূমপান নিষেধ। স্প্রে করার পর সাবান দিয়ে ভালোভাবে গোসল করুন ও পড়নের কাপড়ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন। স্প্রে করার পর খালি বোতল বা প্যাকেট নষ্ট করে মাটির নীচে পুঁতে ফেলতে হবে। অরগানো ফসফরাস বা কারবামেট পেস্টিসাইডের সাথে জুনাহ মিশানো যাবে না। প্রাথমিক চিকিৎসাঃ শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে লাগলে প্রচুর পরিমাণে পরিষ্কার পানির ঝাপ্টা দিন। গিলে ফেললে বমি করান। অচেতন রোগীকে কিছু খাওয়াবেন না বা বমি করাবেন না এবং অতিসত্বর প্যাকেটসহ ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধকঃ নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন।