K-2 75 WP

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-8140

কোম্পানি

Union Agro Industries

গ্রুপ

চা (Tea)

কে-টু ৭৫ ডব্লিউপি একটি প্রতিরোধক ও প্রতিকারক গুণসম্পন্ন ও স্পর্শক্রিয় কার্যকরী ছত্রাকনাশক 'ম্যানকোজেব' এবং অন্তর্বাহী ছত্রাকনাশক 'কার্বেন্ডাজিম' এর সংমিশ্রণে তৈরী। এর প্রতি কেজিতে ৬৩০ গ্রাম 'ম্যানকোজেব ও ১২০ গ্রাম 'কার্বেন্ডাজিম' এর সক্রিয় উপাদান বিদ্যমান। ইহা প্রয়োগের পর আক্রান্ত ফসল অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠে। কে-টু ৭৫ ডব্লিউপি এর অন্তর্বাহী গুণের জন্য গাছের মূল, সবুজ কান্ড এবং পাতা দ্বারা শোষিত হয়ে রসের মাধ্যমে সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। ফলে নতুন করে রোগের আক্রমন হয় না। বীজ শোধন করা যায়, ফলে বীজবাহিত রোগ ছড়াতে পারে না।

প্রতি হেক্টরে ৭৫০ গ্রাম। (750g/h). ব্যবহার শেষে খালি প্যাকেট মাটিতে গর্ত করে পুঁতে ফেলুন।

স্প্রে করার সময় পানাহার ও ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। কাজ শেষে শরীর ও কাপড় সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে গোসল করুন। কে-টু ৭৫ ডব্লিউপি স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল খাবেন না এবং ক্ষেতের মধ্যে গবাদি-পশু ঢুকতে দিবেন না।

   একই ধরনের অন্যান্য ঔষধ