Unirise 20 SP

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-7748

কোম্পানি

Bangladesh Farmers Agro Industries

গ্রুপ

চা (Tea)

ইউনিরাইজ ২০ এসপি স্পর্শক, পাকস্থলী ও ট্রান্সল্যামিনার বিষক্রিয়া সম্পন্ন কীটনাশক। ইউনিরাইজ ২০ এসপি-তে সক্রিয় উপাদান হিসেবে ২০% অ্যাসিটামিপ্রিড (Acetamiprid 20% SP) রয়েছে। ইউনিরাইজ ২০ এসপি একই সাথে ডিম, কীড়া ও পরিণত পোকা দমন করে। চা এর টারমাইট সহ বিভিন্ন ধরনের শোষক পোকা যেমন- বাদামী গাছ ফড়িং, সাদা মাছি, থ্রিপস, জ্যাসিড, জাব পোকা ও সবুজ পাতা ফড়িং দমনে ইউনিরাইজ অত্যন্ত কার্যকরী।

চা ফসলে টারমাইট দমনের জন্য প্রতি হেক্টরে ৫০০ গ্রাম (500g/h) ব্যবহার করতে হয়। ব্যবহারের পূর্বেই লেবেলের গায়ের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন।

স্প্রে করার সময় পানাহার ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। বৃষ্টির আগে ও পরে বালাইনাশক স্প্রে করবেন না। কাজ শেষে শরীর ও কাপড় সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে গোসল করুন। স্প্রে করার পূর্বে নাক, মুখ ঢেকে নিন এবং চশমা ও গায়ে বস্ত্র পরিধান করুন। ব্যবহার শেষে খালি প্যাকেট মাটিতে গর্ত করে পুঁতে ফেলুন। স্প্রে করার ২১ দিনের মধ্যে ফসল খাবেন না।

   একই ধরনের অন্যান্য ঔষধ