
AP-8177
ভূট্টা (Maize)
ফালাক ৩৩ ইসি বিভিন্ন ফসলের আগাছা দমনে কার্যকরী নির্বাচিত আগাছানাশক যা আগাছা জন্মানোর পূর্বে জমিতে প্রয়োগ করা হয়। প্রতি লিটারে ৩৩০গ্রাম পেন্ডিমেথালিন আছে। ইহা মাটিতে প্রয়োগের ফলে অঙ্কুরোদগমশীল আগাছার মূল এবং পাতা দ্বারা শোষিত হয়ে আগাছাকে মেরে ফেলে। ফালাক ৩৩ ইসি অধিকাংশ একবর্ষজীবি ঘাস এবং কিছু চওড়া পাতা বিশিষ্ট আগাছা দমন করে। ইহা সাধারণত চা, আলু, পিয়াজ, রসুন, ভূট্টা ও অন্যান্য ফসলের আগাছা দমনে অধিক কার্যকরী।
ব্যাবহারের পূর্বে বোতলের লেবেল ভালোভাবে পড়ে নিন। প্রতি হেক্টরে ১ লিটার (1 L/h). ব্যাবহারের সময় চোখে চশমা, নাক, ও মুখে মাস্ক ব্যবহার করুন।
আলুর বীজ লাগানোর ৩-৫ দিনের মধ্যে ফালাক ৩৩ ইসি জমিতে স্প্রে করতে হবে। ফালাক ৩৩ ইসি এর স্বাদ বা গন্ধ নেয়া থেকে বিরত থাকুন। আগাছানাশক প্রয়োগের সময় পানাহার কিংবা ধূমপান থেকে বিরত থাকুন। বাতাসের বিপরিতে ফালাক ছিটানো যাবেনা। ব্যাবহার শেষে শরীর ও কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।