Vomra 57 TB

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-7386

কোম্পানি

Bangladesh Farmers Agro Industries

গ্রুপ

ধান

ভোমরা ৫৭% হল বাষ্পজাতীয় কীটনাশক যাতে এ্যালুমিনিয়াম ফসফাইড রয়েছে। বাতাসের সংস্পর্শে ইহা হইতে বিষাক্ত ফসফিন গ্যাস নির্গত হয় যা গুদামজাত মালপত্রের ক্ষতিকারক সব পোকা মেরে ফেলে এই ট্যাবলেটের কার্য শেষের প্রভাব বিষাক্ত বা বিপদজ্জনক নয়। ভোমরা ৫৭% বাষ্প প্রয়োগ করা মালপত্রের কোন রকম দুর্গন্ধ বা ক্ষতিকারক প্রভাব ফেলেনা। প্রতিটি ট্যাবলেটের ওজন ৩ গ্রাম।

স্তুপাকার মালে ধোঁয়া দেয়াঃ প্রোব বা একটি অটোমেটিক ডিসপেন্সার দিয়ে এটি প্রয়োগ করেই অবিলম্বে গ্যাস প্রুফ ঢাকনা দিয়ে কিংবা সাইলো এয়ার-টাইট করে নিচ্ছিদ্র অবস্থায় বন্ধ করুন। প্যাকবন্ধ অবস্থার মালপত্রে ধোঁয়া দেয়াঃ হাতে না ছুঁয়ে একটা ট্রেতে বিনয় ঠেকাঠেকি করে ট্যাবলেট গুলো মালপত্রের পাশে বা তলায় দিয়ে শীটের চারপাশ মুড়ে নিচ্ছিদ্র করে ঢাকুন। খালি জায়গায় ধোঁয়া দেয়াঃ কলকারখানায়/গুদামঘরের নিতে, আগাগোড়া নিচ্ছিদ্র করে ঢেকে জায়গায় পরিমাপ ও পরিবেশ বুঝে সুঝে একটা ট্রেতে ট্যাবলেট গুলো না ঠেকাঠেকি অবস্থায় নিয়ে আন্দাজমত দিন।

এর কণা বা ধোঁয়া নিঃশ্বাসের সাথে গ্রহণ করবেন না। কোনও ধাতব যন্ত্র দিয়ে এর কৌটা খুলবেন না। কারণ ঘষাঘষির ফলে আগুনের ফুলকি থেকে আগুন ধরে যেতে পারে। ব্যবহারের সময় সুরক্ষামূলক পোশাক পরে নেবেন। একা দিতে যাবেন না। ধোঁয়া দেয়া জায়গায় ঢুকতে ফলফিন ডিটেক্টর স্ট্রিপ ব্যবহার করবেন। কোন কিছু খাবেন না বা ধুমপান করবেন না। ৩০ মিনিটের মধ্যে ট্যাবলেট দেয়ার ভাজ শেষ করবেন। ধোঁয়া দেয়ার জায়গা সাবধানতা অবলম্বন করে নোটিশ দিন। তামার কোনও কিছু থাকলে পুরো ঢেকে তারপরেই ধোঁয়া দেবেন। সবসময়ে খোলা জায়গায় এর কৌটা খুলবেন। সাবালক অভিজ্ঞ ব্যক্তিরাই শুধু এই ট্যাবলেট দেবেন। মালপত্রের তাপমাত্রা ৫০ সে.গ্রেড (৪০° ফারেনহাইট) নীচে হলে কখনোই ধোঁয়া দেবেন না। যদি নিঃশ্বাসের সঙ্গে ভেতরে চলে যায়, তাহলে অবিলম্বে যথেষ্ট অক্সিজেন দেয়ার ব্যবস্থা করুন। ব্রংকোডায়ালেটর এবং ডিকনজেস্ট্যান্ট ব্যবহার করতে পারেন। ৫০-১০০ সি.সি, ৭.৫% সোডিয়াম বাইকার্বোটে ইস্ট্রজেনাস ইঞ্জেকশন ধীরে দিয়ে বা বাইলস টিউব দিয়ে খাইয়ে প্রস্রাব পরিষ্কার রাখুন। বাচ্চাদের বা বিনা অনুমোদিত ব্যক্তির নাগালের বাইরে, ঠান্ডা, শুকনো ও আলো-বাতাসযুক্ত জায়গায় তালা-চাবি দিয়ে এটিকে ধুয়ে, ধোয়ানি জল মাটিতে পুঁতে ফেলুন। জলধারা, নর্দমা বা পুকুর-নালা দুষিত করবেন না। যেহেতু এর ব্যবহার ও প্রয়োগ পদ্ধতির কোনোটায় আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, সেই হেতু এর ব্যবহারে মালপত্রের, ব্যাক্তির এবং জীবজন্ত্রর কোনরুপ ক্ষতির জন্য আমরা দায়ী নয়।

   একই ধরনের অন্যান্য ঔষধ