
AP-1397
পতিত জমি, রাস্তা, ও বাড়ির আশে পাশের সব ছোট আকারের আগাছা এবং চায়ের একবর্ষজীবি ও বহুবর্ষজীবি সহ সব ধরণের আগাছা।
সিলেক্টিভ ও পোস্ট ইমার্জেন্স ক্রিয়াসম্পন্ন আগাছানাশক।
ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাকিয়ে নিতে হবে। সকল প্রকার আগাছা দমণে সাধারণত ৭.৫ মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। জমিতে ফসল লাগানোর আগে ব্যবহার করতে হবে। সকালে বা বিকেলে ঠান্ডা অবস্থায় স্প্রে করতে হবে। স্প্রে’র জন্য পরিষ্ক্রার পানি ব্যবহার করতে হবে।
কোন ফসলের উপরি প্রয়োগ করা যাবে না। ইহা খাওয়া, পান করা ও নিঃশ্বাসের সাথে গ্রহণ করা নিষেধ। কাপড়ে ও গায়ে লাগলে ভালভাবে ধুয়ে ফেলতে হবে। ব্যবহারের পর খালি পাত্র ধ্বংস করতে হবে। খাদ্যদ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে রাখতে হবে। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। প্রয়োগের সময় প্রয়োজনীয় নিরপত্তা সরঞ্জাম ব্যবহার করুন। ইহা প্রয়োগের ১৪ দিনের মধ্যে ফসল বিক্রি অথবা খাবারের জন্য তুলবেন না এবং গবাদি পশু হাঁস মুরগী চাষের জমিতে প্রবেশ করা থেকে বিরত রাখুন।