


AP-1876
আম ও মরিচের অ্যানথ্রাকনোজ।
জিবাল ৭৭ ডব্লিউপি প্রয়োগের ফলে গাছের পাতার উপরে ও নিচে হালকা প্রলেপের সৃষ্টি হয় বিধায় ছত্রাক গাছের ভিতর প্রবেশ করতে পারে না; বরং এর সংস্পর্শে আসা মাত্র মারা যায়। জিবাল ৭৭ডব্লিউপি-এর সক্রিয় উপাদান কপার হাইড্রক্সাইড ব্যাকটেরিয়া কোষের প্রোটিন অণুর সাথে বিক্রিয়া করে কপার আয়ন নিঃসরণ করে। ফলে এই কপার আয়নই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটি ব্যাকটেরিয়াজনিত রোগ দমনেও কার্যকর।
অনুমোদিত মাত্রায় জিবাল ৭৭ ডব্লিউপি পানিতে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করুন। তবে খেয়াল রাখতে হবে যে, এটি অম্লজাতীয় বালাইনাশকের সাথে একত্রে মিশিয়ে কখনও স্প্রে করা যাবে না।
গিলে খাওয়া, গন্ধ নেয়া, গায়ে লাগানো, স্প্রে করার সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না। জিবাল ৭৭ ডব্লিউপি স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল তুলবেন না।