Fair-Up 32.5SC

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-5622

কোম্পানি

Fair Agro Chemicals Services Ltd

উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা কর্তৃক অনুমোদিত

ফেয়ার-আপ ৩২.৫ এসসি ( অ্যাজোক্সিস্ট্রবিন ২০% + ডাইফেনোকোনাজল ১২.৫%) হলো একটি আধুনিক ও শক্তিশালী সমন্বিত অন্তর্বাহী (Systemic) ছত্রাকনাশক। ধানের গোড়া বা খোল পচে যাওয়া, পাতা ব্লাস্ট ও শীষ ব্লাস্ট রোধে এটি অত্যন্ত কার্যকর।টমেটো ও আলু এর আর্লি ব্লাইট (Early Blight) এবং লেট ব্লাইট (Late Blight) দমনে কার্যকর। মরিচ এর ফল পচা বা অ্যানথ্রাকনোজ (Anthracnose) এবং ডাই-ব্যাক রোগ দমনে এটি সেরা সমাধান।

ফেয়ার-আপ ৩২.৫ এসসি ছত্রাকের কোষের শক্তি উৎপাদন কেন্দ্র (Mitochondria) বন্ধ করে দেয়, ফলে ছত্রাক দ্রুত মারা যায়। এটি নতুন করে ছত্রাকের স্পোর তৈরি হতে বাধা দেয়। এটি একই সাথে ধসা (Blight), পচা (Rot), পাউডারি মিলডিউ, এবং পাতার দাগ (Leaf Spot) রোগ দমনে সক্ষম।

ফেয়ার-আপ ৩২.৫ এসসি প্রতি ১ লিটার পরিষ্কার পানিতে ১ - ১.৫ মিলি ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে।

কড়া রোদে স্প্রে করবেন না। খুব সকালে (শিশির শুকানোর পর) অথবা পড়ন্ত বিকেলে স্প্রে করা সবচেয়ে কার্যকর। এই ছত্রাকনাশক প্রয়োগের পর অন্তত ১৪ থেকে ২১ দিন পর্যন্ত সেই ফসল বা ফল সংগ্রহ করবেন না বা খাবেন না।

   একই ধরনের অন্যান্য ঔষধ