Saba 80 WDG

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-6269

কোম্পানি

M/S Intefa

গ্রুপ

Pymetrozine + Nitenpyram

উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা কর্তৃক অনুমোদিত

ধান (Rice)- বাদামী গাছ ফড়িং (BPH)- প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হেক্টর ২৫০ গ্রাম

সাবা ৮০ ডব্লিউডিজি একটি পানিতে দ্রবণীয় এন্টিফিডার, ট্রান্সল্যামিনার ও প্রবহমান গুণসম্পন্ন পরিবেশ বান্ধব কীটনাশক। এর প্রতি কেজিতে ৬০০ গ্রাম পাইমেট্রোজিন এবং ২০০ গ্রাম নিটেনপাইরাম-এর সক্রিয় উপাদান বিদ্যমান। ক্ষতিকারক পোকা সাবা ৮০ ডব্লিউডিজি ব্যবহৃত গাছের রস একবার শোষণ করলে ক্ষুধা মন্দা দেখা দেয় ফলে পোকাটি খাবার গ্রহণ বন্ধ করে দেয় এবং বিষক্রিয়ায় মারা যায়।

ব্যবহারের আগে প্যাকেট লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন।

সাবধানতাঃ গন্ধ নেয়া, স্বাদ নেয়া, শরীরে লাগানো এবং ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না। স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন। স্প্রে শেষে সাবান ও পানি দিয়ে শরীর ও ব্যবহৃত কাপড়-চোপড় ভালোভাবে ধুয়ে ফেলুন। ব্যবহারের পর খালি প্যাকেট ছিদ্র করে মাটিতে পুঁতে রাখুন। কীটনাশক স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল তুলবেন না ও খাবেন না এবং ব্যবহৃত ক্ষেতে গবাদী পশু ও পাখির প্রবেশ নিষেধ। বিষক্রিয়ার লক্ষণ: খেয়ে ফেললে বা গায়ে লাগলে, বমি বমি ভাব, অতিরিক্ত ঘাম, অস্থিরতা, মাথা ৮ ব্যথা, মাংস পেশীর খিচুনী, লালা পড়া, পেটে ব্যথা, শ্বাস কষ্ট ও পাতলা পায়খানা হতে পারে। প্রাথমিক চিকিৎসা : গায়ে লাগলে সাবান ও পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন। গিলে খেলে বমি করান। রোগীকে খোলা বাতাসে রাখুন এবং অতি সত্বর ডাক্তারের পরামর্শ নিন। * প্রতিষেধকঃ নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।

   একই ধরনের অন্যান্য ঔষধ