Combat 55 EC

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-6317

কোম্পানি

Haychem (Bangladesh) Limited

গ্রুপ

Chlorpyrifos + Cypermethrin

আলুর কাটুই পোকা দমনে প্রতি হেক্টরে ১০০০ মি.লি প্রয়োগ করতে হবে।

কমব্যাট ৫৫ ইসি অর্গানোফসফরাস ও সিনথেটিক পাইরিথ্রয়েট গ্রুপের একটি শক্তিশালী কীটনাশক। দুইটি ভিন্ন ধরনের সক্রিয় উপাদানের সমন্বয়ে তৈরী কীটনাশক, যা স্পর্শক, পাকস্থলী ও শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন বিধায় ফসলের ক্ষতিকর পোকা দমনে অধিক কার্যকরী।

ফসলের জমিতে পোকার আক্রমন দেখা দিলে কমব্যাট ৫৫ ইসি নির্দিষ্ট পরিমানে পানির সাথে মিশিয়ে ভালভাবে স্প্রে করতে হবে।

স্প্রে করার সময় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেমন: বালাইনাশক প্রতিরোধী চশমা, ফেইস শীল্ড, গ্লাভস, বুট ও টুপি ব্যবহার করুন। সেপ্র করার সময় পানাহার ও ধুমপান থেকে বিরত থাকতে হবে এবং খাবারের আগে অবশ্যই হাত সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ব্যবহারের পরে খালি বোতল ভেঙ্গে মানুষের বসতি ও ভূর্গভস্থ পানির উৎস হতে দূরে পুঁতে ফেলতে হবে। কমব্যাট ৫৫ ইসি আলুতে স্প্রে করার ২১ দিনের মধ্যে ফসল বিক্রয় ও খাবারের জন্য তুলবেন না।

   একই ধরনের অন্যান্য ঔষধ