


AP-6325
বেগুনের এফিড পোকা দমনে অত্যন্ত কার্যকরী কীটনাশক।
বিপ্লব ৫৫ ইসি একটি বহুমুখী ক্রিয়াসম্পন্ন তরল কীটনাশক। বিপ্লব ৫৫ ইসি-তে দু’টি কীটনাশক এর কার্যকারিতা এখানে সমন্বিতভাবে পাওয়া যায় বলে অন্যান্য কীটনাশকের তুলনায় ইহা অনেক বেশি প্রজাতির পোকা দমন করে। বিপ্লব ৫৫ ইসি বিভিন্ন ফসলের মাটির উপর ও নিচের ক্ষতিকর পোকা দমন করে। বিপ্লব ৫৫ ইসি খুব অল্প মাত্রায় কার্যকর হতে পারে বিধায় খরচ কম পড়ে।
কার্যকরী ফলাফলের জন্য প্রথমে অনুমোদিত মাত্রায় বিপ্লব ৫৫ ইসি প্রতি লিটার পানিতে ১ মিলি মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে।
ব্যবহারের পূর্বে লেবেলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন। গন্ধ নেয়া, স্বাদ নেয়া, গিলে খাওয়া, গায়ে লাগানো, ছিটানোর সময় পানাহার বা ধুমপান নিষেধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না। মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। বালাইনাশক প্রয়োগকৃত জমি থেকে ১৪–২১ দিনের মধ্যে ফসল খাবেন না।