Bicoron 10WP

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-2597

কোম্পানি

Bismillah Corporation Limited

গ্রুপ

Pyrazosulfuron-Ethyl

কৃষি

বিকোরন ১০ ডব্লিউ পি একটি প্রবাহমান গুণ সম্পন্ন অত্যাধুনিক আগাছানাশক যা ধান ক্ষেতের আগাছা দমনে সুনির্দিষ্টভাবে কার্যকরী। মৌসুমে ইহা একবার প্রয়োগই যথেষ্ঠ।

ফসল - ধান, আগাছা (ফুলকা ঘাস, বড় চুচা, শ্যামা ), অনুমোদিত মাত্রাঃ ২.৫০ গ্রাম / (১০ লিটার পানিতে), ৫ শতাংশ জমির জন্য। ১২৫ গ্রাম / হেক্টর । প্রয়োগ পদ্ধতিঃ চারা রোপনের ৩–১০ দিনের মধ্যে ২–৩ ইঞ্চি আবদ্ধ পানিতে ভালভাবে বিকোরন ১০ ডব্লিউ পি স্প্রে করুন এবং ৩–৫ দিন জমিতে পানি আটকিয়ে রাখুন। পানি শুকিয়ে গেলে স্বাভাবিক সেচ দিন।

গুদামজাতকরণ: মানুষ ও পশু-খাদ্য হতে দূরে শুষ্ক ও ছায়াযুক্ত নিরাপদ স্থানে রাখুন। সাবধানতাঃ গন্ধ নেয়া, স্বাদ নেয়া, গিলে খাওয়া, শরীরে লাগানো, ব্যবহারের সময় পানাহার বা ধুমপান নিষেধ। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। ব্যবহার শেষে খালি প্যাকেট মাটিতে গর্ত করে পুতে অথবা পুড়িয়ে ফেলুন। কাজ শেষে শরীর ও পোষাক পর্যাপ্ত সাবান-পানি দিয়ে ধুয়ে গোসল করুন। ব্যবহারের ৭–১৪ দিনের মধ্যে ফসল খাবেন না। প্রাথমিক চিকিৎসা: ভুল ক্রমে কেউ গিলে ফেললে সচেতন অবস্থায় গলায় আঙ্গুল দিয়ে বমি করানোর চেষ্টা করুন। অচেতন রোগীকে বমি করাবেন না। চোখে লাগলে প্রচুর পানি দিয়ে চোখে ছিটা দিন। প্রয়োজন বোধে সত্বর ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধকঃ নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন। শিশুদের নাগালের বাহিরে রাখুন।

   একই ধরনের অন্যান্য ঔষধ