AP-803
আলু ও টমেটোর আশু ধ্বসা ও নাবি ধ্বসা রোগ দমনে অত্যন্ত কার্যকর।
বহুমুখী ক্ষমতা সম্পন্ন নব প্রজন্মের ছত্রাকনাশক। প্রতিরোধক, প্রতিষেধক ও বীজানু (Spore) তৈরিতে বাধাদানকারী শক্তিশালী ছত্রাকনাশক। সিস্টেমিক ছত্রাকনাশক তাই কার্যকারীতা অতি দ্রুত ও দীর্ঘস্থায়ী। । নতুন পাতা ও কান্ডকে রোগের আক্রমন থেকে সুরক্ষা দেয়। ফসলের যে কোন বৃদ্ধি পর্যায়েই ব্যবহার করা যায়। গুনগত মান , উন্নত সেবা ও অধিক ফলনের নিশ্চয়তা দেয় মেক্সিল।
মাত্রা: ২ গ্রাম প্রতি লিটার পানিতে। রোগ আক্রমনের অনুকূল আবহাওয়ায় অথবা রোগ দেখা দেয়া মাত্রই অনুমোদিত মাত্রায় স্প্রে করুন। আবহাওয়া ও রোগের তীব্রতার ভিত্তিতে ৭-১৪ দিন পরপর সম্পূর্ণ গাছ ভিজিয়ে স্প্রে করুন। বীজতলায় চারার রোগ দমনে চারার ২-৩ পাতা অবস্থা থেকে ৭-১৪ দিন পরপর স্প্রে করুন। ত্রুটিমুক্ত স্প্রে’র জন্য সরাসরি স্প্রে মেশিনে না ঢেলে প্রথমে অল্প পানিতে লেই তৈরি করে নিন। তারপর লেইটুকু স্প্রে মেশিনের পানিতে ভাল করে মিশিয়ে এমন স্প্রে করুন যেন গাছের কান্ড ও পাতা উপর নীচসহ ভালভাবে ভিজে। সকল বালাইনাশক বিকালে ব্যবহার করা উত্তম। বাতাসের বিপরীতে বালাইনাশক স্প্রে করবেন না। লক্ষণীয় বিষয়: ঘন কুয়াশা, গুড়ি গুড়ি বৃষ্টি, দিনে গরম রাতে ঠান্ডা, বাতাসের আর্দ্রতা ৯০% এর বেশি ও তাপমাত্রা ১৫.৫º - ২৫.৫º সেলসিয়াস এর মধ্যে থাকলে ১০ ঘন্টার মধ্যে আলু, পিঁয়াজ ও রসুনে রোগের আক্রমন ঘটতে পারে এবং বাতাসের সাহায্যে এই রোগ খুব দ্রুত বিস্তার লাভ করে। সময়মত ব্যবস্থা না নিলে অল্প সময়ের মধ্যেই সমস্ত জমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন। স্বাদ বা গন্ধ নিবেন না। খালি গায়ে ঔষধ ছিটাবেন না, ছিটানোর সময় নাক ও মুখ ঢেকে নিন, এ সময় কিছু খাওয়া বা ধূমপান নিষেধ। ছিটানোর পর শরীর ও জামা কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার না করে মাটিতে পুঁতে ফেলুন। খাদ্য দ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে, শুকনো, ঠান্ডা, নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন।