


PHP-344
বয়স্ক মশা (Adult Mosquito), তেলাপোকা (Cockroach)
তাসলা ১০ ডব্লিউপি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন পাইরিপ্রয়েড জাতীয় জনস্বাস্থ্যে ব্যবহার্য কীটনাশক। এটি সহজে ব্যবহারযোগ্য ও কারিগরীভাবে উন্নত যা ঘরের ভিতরে ও বাহিরের ড্রেন বা নালায় বসবাসকারী বয়স্ক মশা ও তেলাপোকা দমনে কার্যকর। তাসলা ১০ ডব্লিউপি-এর প্রতি কেজিতে ১০০ গ্রাম ল্যামডা-সাইহ্যালোথ্রিন আছে।
প্রয়োগবিধি: প্যাকেটের সম্পূর্ণ কীটনাশক ৮ লিটার পানিতে কাঠি বা অন্য কিছু দিয়ে - ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর ঘরের ভেতরের দেয়াল, আসবাবপত্রের পেছনে ও নীচে স্প্রে করতে হবে। ১-২ মাস পর প্রয়োজবোধে একই নিয়মে পুনরায় স্প্রে করতে হবে।
সতর্কতাঃ গন্ধ নেয়া, স্বাদ নেয়া, শরীরে লাগানো এবং ছিটানোর সময় পানাহার ও ধূমপান উ নিষেধ। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। স্প্রে করার সময় প্রয়োজনীয় - নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন। স্প্রে শেষে সাবান ও পানি দিয়ে শরীর ও ব্যবহৃত কাপড়-চোপড় ভালোভাবে ধুয়ে ফেলুন। ব্যবহারের পর খালি প্যাকেট নষ্ট করে মাটির নীচে পুঁতে রাখুন। তাসলা ব্যবহারের পর ১৪ দিন পর্যন্ত সাবধানতা অবলম্বন করুন। বিষক্রিয়ার লক্ষণ: মাংসপেশীর দূর্বলতা, শ্বাসকষ্ট, খিচুনি, খাবারে অনীহা ইত্যাদি। প্রাথমিক চিকিৎসা: গায়ে লাগলে ধুয়ে ফেলুন। গিলে খেলে বমি করান। অচেতন ব্যক্তিকে বমি করাবেন না। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধক: নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন। গুদামজাতকরণ: খাদ্যদ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে রাখুন। শুদ্ধ, ছায়াযুক্ত ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন।।