Bicomiprid 20SP

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-2696

কোম্পানি

Bismillah Corporation Limited

গ্রুপ

Acetamiprid

কৃষি

"বিকোমাইপ্রিড” একটি শক্তিশালী প্রবাহমান, স্পর্শক এবং অন্তর্বাহী ক্রিয়াসম্পন্ন কীটনাশক বিধায় এটি ধানের পামরী পোকা (হিসপা) দমন, নিয়ন্ত্রন ও প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এটি গাছের ভিতরের ও বাহিরের ক্ষতিকারক পোকা মাকড়কে প্যারালাইসিস করে সম্পূর্ণ ভাবে নির্মূল করে যেখানে অন্যান্য অরগানো ফসফরাস জাতীয় কীটনাশক দ্বারা সম্ভব হয় না।

ফসল - ধান, পোকা - পামরী পোকা, অনুমোদিত মাত্রাঃ ২.৫০ গ্রাম / (প্রতি ১০ লিটার পানিতে) ৫ শতাংশ জমির জন্য অনুমোদিত প্রয়োগমাত্রাঃ ১২৫ গ্রাম / হেক্টর, ৫০ গ্রাম / একর।

সাবধানতাঃ গন্ধ নেয়া, স্বাদ নেয়া, গিলে খাওয়া, শরীরে লাগানো, ব্যবহারের সময় পানাহার বা ধুমপান নিষেধ। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। ব্যবহার শেষে খালি প্যাকেট নষ্ট করে মাটিতে গর্ত করে পুতে ফেলুন। কাজ শেষে পোষাক সাবান-পানি দিয়ে ধুয়ে গোসল করুন। ইহা প্রয়োগের ০৭–১৪ দিনের মধ্যে জমিতে গবাদী পশু ও পাখি প্রবেশ করতে দিবেন না এবং খাওয়া অথবা বিক্রয়ের জন্য ফসল তুলবেন না। বিষক্রিয়ার লক্ষণঃ চোখ ও ত্বক জ্বালা করা, অস্থিরতা, বমি বমি ভাব, মাথা ধরা ইত্যাদি। প্রাথমিক চিকিৎসাঃ বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে কীটনাশক নিয়ে কাজ করা থেকে বিরত থাকুন। ভুল ক্রমে কেউ খেয়ে ফেললে সচেতন অবস্থায় গলায় আঙ্গুল দিয়ে বমি করানোর চেষ্টা করুন। অচেতন রোগীকে বমি করাবেন না। চোখে লাগলে চোখ খোলা রেখে ১০–১৫ মিনিট পরিষ্কার পানির ঝাপটা দিন। প্রয়োজন বোধে সত্বর ডাক্তারের পরামর্শ নিন। গুদামজাতকরণঃ মানুষ ও পশু-খাদ্য হতে দূরে শুষ্ক ও ছায়াযুক্ত নিরাপদ স্থানে রাখুন।

   একই ধরনের অন্যান্য ঔষধ