Banister 69 WP

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-5415

কোম্পানি

Roof Crop Care Ltd.

গ্রুপ

Mancozeb + Dimethomorph

ফসল- মিষ্টি কুমড়া রোগের নাম- পাউডারী মিলডিউ অনুমোদিত মাত্রা- ২ গ্রাম/লিটার পানি

বেনিস্টার ৬৯ ডব্লিউপি গাছে ছত্রাকের জীবাণু আক্রমণের পূর্বে ব্যবহার করলে এর স্পর্শ ক্রিয়া গুণের কারণে গাছ ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। আবার আক্রান্ত গাছে এটি ব্যবহার করলে প্রবহমান গুণের কারনে এর কার্যকারিতা গাছের সমস্ত অংশে খুব দ্রুত ছড়িয়ে পড়ে বিধায় গাছ স্বল্প সময়ের মধ্যে সুস্থ্য হয়ে উঠে, এমন কি নতুন গজানো পাতাও সুরক্ষিত থাকে ছত্রাকের আক্রমণ হতে।

বেনিস্টার ৬৯ ডব্লিউপি প্রথমে সরাসরি স্প্রে মেশিনে না ঢেলে তা থেকে একটি পরিষ্কার পাত্রে পরিমাণমত পানি নিয়ে তাতে প্যাকেটের সবটুকু ছত্রাকনাশক ভালভাবে মিশিয়ে দ্রবণ তৈরী করে নিন। তারপর মিশ্রিত দ্রবণটুকু স্পে মিশিনের অবশিষ্ট পানিতে ঢেলে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রিত ছত্রাকনাশকের পানি জমিতে এমনভাবে স্প্রে করুণ যাতে গাছ সম্পূর্ণরুপে ভিজে যায় অথচ গড়িয়ে না পড়ে। এভাবে রোগের প্রার্দুভাবের ওপর নির্ভর করে ৭ থেকে ১০ দিন পর পর আক্রান্ত ফসলে নিয়মিত স্প্রে করুন।

বেনিস্টার ৬৯ ডব্লিউপি-এর গন্ধ ও স্বাদ নেয়া, শরীরের কোন অংশে লাগানো, খালি গায়ে ও হাতে ছিটানো এবং ছিটানোর সময় পানাহার বা ধূমপান নিষিদ্ধ। বাতাসের অনুকূলে নাক মুখ ঢেকে এবং হাতে ক্লিনিক্যাল মোজা অথবা পলিথিনের ব্যাগ জড়িয়ে স্প্রে করুন। স্প্রে করার পর শরীর ও পরিধেয় কাপড়-চোপড় সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন। বেনিস্টার ৬৯ ডব্লিউপি জমিতে প্রয়োগ করার ৭-১৪ দিনের মধ্যে ক্ষেতে গবাদি পশু, পাখি প্রবেশ করতে দিবেন না এবং ফসল বিক্রির/খাওযার জন্য তুলবেন না

   একই ধরনের অন্যান্য ঔষধ