AP-2431
আম
আমের অ্যানথ্রাকনোজ দমনে অত্যন্ত কার্যকর। বহুমুখী গুণ সম্পন্ন নব প্রজন্মের আধুনিক সিস্টেমেক (প্রবাহমান) ছত্রাকনাশক। সিস্টেমিক ছত্রাকনাশক বিধায় রোগ আক্রমনের আগে ও পরে ব্যবহার করা যায়। নতুন পাতা ও কান্ডকে রোগের আক্রমন থেকে সুরক্ষা দেয়। গুনগত মান ও উন্নত সেবার নিশ্চয়তা দেয় কারিশমা।
মাত্রা: প্রতি হেক্টরে ১২০০ মিলি। রোগ আক্রমনের অনুকূল আবহাওয়ায় অথবা রোগ দেখা দেয়া মাত্রই অনুমোদিত মাত্রায় স্প্রে করুন। আবহাওয়া ও রোগের তীব্রতার ভিত্তিতে ৭-১৪ দিন পরপর সম্পূর্ণ গাছ ভিজিয়ে স্প্রে করুন।
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন। স্বাদ বা গন্ধ নিবেন না। খালি গায়ে ঔষধ ছিটাবেন না, ছিটানোর সময় নাক ও মুখ ঢেকে নিন, এ সময় কিছু খাওয়া বা ধূমপান নিষেধ। ছিটানোর পর শরীর ও জামা কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার না করে মাটিতে পুঁতে ফেলুন। খাদ্য দ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে, শুকনো, ঠান্ডা, নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন।