
AP-6454
ফসল- কুমড়া জাতীয় ফসল রোগের নাম- পাউডারি মিলডিউ অনুমোদিত মাত্রা- ০.৫ মিলি/লিটার পানিতে, ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে- ৫ মিলি একর প্রতি- ১০০ মিলি
তারকা ২৮ এস সি এজোক্সিস্ট্রোবিন ও সিপ্রোকোনাজল এর সংমিশ্রণে তৈরী প্রবহমান ক্রিয়াসম্পন্ন একটি তরল ছত্রাকনাশক। এবা প্রবহমান ও ট্রান্সল্যামিনার গুণের কারণে এটি প্রয়োগের অল্প সময়ের মধ্যে গাছের সমস্ত অংশ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে গাছ রোগের আক্রমণ থেকে থাকে অধিক সুরক্ষিত এবং রোগ প্রতিরোধী।
রোগ আক্রমণের অনুকুল আবহাওয়া অথবা রোগের লক্ষণ দেখা মাত্র অনুমোদিত মাত্রায় তারকা ২৮ এসসি সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন। আবহাওয়া ও রোগের তীব্রতার ভিত্তিতে ১৪-২৮ দিন পরপর স্প্রে করতে হবে।
গন্ধ নেয়া, গায়ে লাগানো, মুখে দেওয়া এবং ব্যবহারের সময় পানাহার ও ধূপমান নিষেধ। খালি পেটে, খালি গায়ে, বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। বালাইনাশক মেশানোর আগে ও স্প্রে করার সময় সকল প্রকার নিরাপত্তামূলক পোশাক পরিধান করুন। বালাইনাশক ব্যবহারের পর জলাশয় থেকে দূরে কোন নিরাপদ স্থানে স্প্রে মেশিন ও ব্যাবহৃত পোশাক ধুয়ে ফেলুন এবং সাবান দিয়ে গোসন করুন। ব্যবহৃত বালাইনাশকের খালি প্যাকেট মাটির নিচে পুঁতে ফেলুন। তারকা ২৮ এসসি জমিতে প্রয়োগ করার ৭ দিনের মধ্যে ক্ষেতে গবাদি পশু, পাখি প্রবেশ করতে দিবেন না এবং ফসল বিক্রির/খাওয়ার জন্য তুলবেন না।