Zaf 20 SP

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-2870

কোম্পানি

M/S Intefa

গ্রুপ

Acetamiprid

উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা কর্তৃক অনুমোদিত

ধান (Rice)- পামরী পোকা (Hispa)- ০.২৫ গ্রাম প্রতি লিটার পানিতে, ৫০ গ্রাম প্রতি একরে, ১২৫ গ্রাম প্রতি হেক্টরে পাট (Jute)- ১ গ্রাম প্রতি লিটার পানিতে ২০০ গ্রাম প্রতি একরে, ৫০০ গ্রাম প্রতি হেক্টরে

জাফ ২০ এসপি স্পর্শক, পাকস্থলী ও প্রবহমান ক্রিয়াসম্পন্ন নিওনিকোটিনয়েড শ্রেণীর কীটনাশক। এর প্রতি কেজিতে ২০০ গ্রাম সক্রিয় উপাদান অ্যাসিটামিপ্রিড বিদ্যমান।

ব্যবহার বিধি: জমির পরিমাণ ও ফসলভেদে প্রয়োগমাত্রা অনুযায়ী জাফ ২০ এসপি একটি ছোট পাত্রে নিয়ে অল্প পরিমাণ পানিতে ভালোভাবে গুলিয়ে নিতে হবে এবং এরপর গুলানো পানিটুকু স্প্রে মেশিনে মিশিয়ে নিয়ে স্প্রে করতে হবে।

সাবধানতাঃ গিলে খাওয়া, স্বাদ বা গন্ধ নেয়া, গায়ে লাগানো, স্প্রে করার সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না। কীটনাশকের খালি প্যাকেটটি কোন পরিত্যক্ত জমিতে পুঁতে ফেলুন। কীটনাশক স্প্রে করার ১৪ দিনের মধ্যে ফসল তুলবেন না। প্রাথমিক চিকিৎসা: বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে কাজ বন্ধ রাখুন। পরিধেয় কাপড় বদলে ফেলে সাবান ও পানি দিয়ে শরীর ভালোভাবে ধুয়ে ফেলুন। চোখে লাগলে চোখ খোলা রেখে ১৫ মিনিট পরিষ্কার পানির ঝাপটা দিন। গিলে খেলে গলায় আঙ্গুল দিয়ে বমি করানোর চেষ্টা করুন। অচেতন রোগীকে বমি করাবেন না। সত্বর ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধকঃ নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।

   একই ধরনের অন্যান্য ঔষধ