Thiefram 20 WDG

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-5944

কোম্পানি

3s Agro Services Limited

গ্রুপ

Dinotefuran

ধানের বাদামী গাছ ফড়িং, তুলার হোয়াইট গ্রাব, পাটের বিছা পোকা, চায়ের থ্রিপস পোকা দমনে কার্যকর। বহুমুখী ও দীর্ঘস্থায়ী ক্ষমতা সম্পন্ন আধুনিক কীটনাশক।

থায়াফ্রাম ২০ ডব্লিউডিজি পাতায় স্প্রে কিংবা মাটিতে ছিটিয়ে প্রয়োগ করলে এর প্রবাহমান গুণের কারণে এটি গাছের মূলের মাধ্যমে শোষিত হয়ে সমস্ত গাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে গাছের মধ্যে লুকিয়ে থাকা পোকা কীটনাশকের বিষক্রিয়ায় মারা যায়। থায়াফ্রাম ২০ ডব্লিউডিজি ডিম সহ সব অবস্থায় কীড়া, পূর্ণাঙ্গ পুরুষ ও স্ত্রী পোকার উপর সমভাবে কার্যকর বিধায় এটি অনুমোদিত মাত্রায় প্রয়োগে ফসলে পুনরায় পোকা আক্রমণ হয় না।

প্রতি বিঘায় (৩৩ শতাংশ) : ২০ গ্রাম। পোকা আক্রমনের অনুকূল আবহাওয়ার অথবা পোকা দেখা দেয়া মাত্রই অনুমোদিত মাতোয় স্প্রে করুন। পোকা আক্রমনের তীব্রতার ভিত্তিতে ৭-১০ দিন পরপর ব্যবহার করা যেতে পারে। নির্ধারিত মাত্রায় এমন ভাবে স্প্রে করুন যেন সমস্ত গাছ বা ফসল ভালোভাবে ভিজে। বাতাসের বিপরীতে বালাইনাশক স্প্রে করবেন না। সকল বালাইনাশক বিকালে স্প্রে করা উত্তম। ইহা প্রয়োগের ৭-১৪ দিনের মধ্যে ক্ষেতের ফসল খাওয়া / বিক্রয়ের জন্য তুলবেন না।

ব্যবহারের পূর্বে লেবেলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন। স্বাদ বা গন্ধ নিবেন না। খালি গায়ে ঔষধ ছিটাবেন না, ছিটানোর সময় নাক ও মুখ ঢেকে নিন, এ সময় কিছু খাওয়া বা ধূমপান নিষেধ। ছিটানোর পর শরীর ও জামা কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার না করে মাটিতে পুঁতে ফেলুন। খাদ্য দ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে, শুকনো, ঠান্ডা, নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন।

   একই ধরনের অন্যান্য ঔষধ