.jpg)
AP-4786
চা (Tea)
ফরকিল ৪৮ এসএল একটি নন-সিলেকটিভ ও সিস্টেমিক, পোষ্ট ইমারজেন্স (আগাছা জন্মানোর পর ব্যবহারযোগ্য) অত্যন্ত কার্যকর আগাছানাশক যা এক বর্ষজীবি ও বহু বর্ষজীবি ঘাস ও চওড়া পাতা জাতীয় আগাছা সফলভাবে দমন করে। ফরকিল ৪৮ এসএল আগাছার পাতা ও সবুজ অংশ দ্বারা শোষিত হয়ে পরিসঞ্চালন প্রক্রিয়ায় গাছের সমস্থ অংশে ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণরুপে আগাছাকে মেরে ফেলে। চায়ের উলু (I. cylindrica) ও বাঘড়া (B. hispida) আগাছা দমনে অত্যন্ত কার্যকরী।
ফরকিল ৪৮ এসএল শুধুমাত্র আগাছার উপরই প্রয়োগ করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে কোন ক্রমেই যেন ফসলের পাতা ও ডগার উপর না পড়ে। এবং আগাছা ছোট থাকা অবস্থায় প্রয়োগ করা উত্তম। প্রতি ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ৭০ মিঃলিঃ ফরকিল ৪৮ এসএল ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। হেক্টর প্রতি ৩.৫ লিটার ফরকিল ৪৮ এসএল প্রয়োগ করতে হবে।
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।