AP-899
সব ধরণের বর্ষজীবি ও বহুবর্ষজীবি আগাছা দমনে অত্যন্ত কার্যকরী।
সিস্টেমিক ও নন সিলেকটিভ গুণসম্পন্ন তরল আগাছানাশক। পতিত জমি, ফলের বাগান ও চায়ের সব ধরণের আগাছা দমনে কার্যকর। গ্লাইফসেটের আইসো প্রোপাইল অ্যামাইন লবন যা আগাছার পাতা, কান্ড ও শাখা-প্রশাখার মাধ্যমে শোষিত হয় এবং গাছের সমস্ত অংশে প্রবাহিত হয়ে আগাছাকে সফলভাবে মেরে ফেলে।
মাত্রা: প্রতি হেক্টর জমিতে ৩.৭০ লিটার। ইয়ন ফসেট এমনভাবে স্প্রে করতে হবে যাতে সব ধরণের আগাছা ভালোভাবে ভিজে কিন্তু রাখতে হবে যেন অভিষ্ট ফসলে না পড়ে। উজ্জ্বল সূর্যালোকে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। অন্য বালাইনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যাব না।
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন। স্বাদ বা গন্ধ নিবেন না। খালি গায়ে ঔষধ ছিটাবেন না, ছিটানোর সময় নাক ও মুখ ঢেকে নিন, এ সময় কিছু খাওয়া বা ধূমপান নিষেধ। ছিটানোর পর শরীর ও জামা কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার না করে মাটিতে পুঁতে ফেলুন। খাদ্য দ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে, শুকনো, ঠান্ডা, নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন।