
AP-6488
ফসল- ভুট্টা আগাছা সমূহের নাম- Digitaria spp (আঙ্গুলি ঘাস), E. Colonum(ক্ষুদে শ্যামা), C. Rotundus(মুথা), C. Album(বথুয়া) A. Viridis(শাকনটে) হেক্টর প্রতি মাত্রা- ২ লিটার ৫ শতাংশ জমির জন্য(১০ লিটার পানিতে)- ৪০ মি.লি.
ডোরাস ৫৫ এসসি ভুট্টা ক্ষেতের আগাছা ২-৪ পাতা গজানোর পরপরই ব্যবহারযোগ্য নির্বাচিত ও প্রবহমান ক্রিয়াসম্পন্ন একটি কম্বাইন্ড তরল আগাছানাশক।
অনুমোদিত মাত্রায় স্প্রে মেশিনের আয়তন অনুযায়ী মিশ্রণ তৈরী করুন। মিশ্রণ তৈরির পূর্বে বোতল ভালোভাবে বাঁকিয়ে নিন। মিশ্রণ তৈরি ও স্প্রে করার সময় ভালোভাবে নাড়িয়ে নিন। জমির সকল আগাছা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন। ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানি ব্যবহার করুন। অনুমোদিত মাত্রার অতিরিক্ত স্প্রে করা যাবে না। করলে ফসলে বিষাক্ততা দেখা দিবে।
গন্ধ নেয়া, গায়ে লাগানো, মুখে দেওয়া এবং ব্যবহারের সময় পানাহার ও ধূপমান নিষেধ। খালি পেটে, খালি গায়ে, বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। বালাইনাশক মেশানোর আগে ও স্প্রে করার সময় সকল প্রকার নিরাপত্তামূলক পোশাক পরিধান করুন। বালাইনাশক ব্যবহারের পর জলাশয় থেকে দূরে কোন নিরাপদ স্থানে স্প্রে মেশিন ও ব্যাবহৃত পোশাক ধুয়ে ফেলুন এবং সাবান দিয়ে গোসন করুন। ব্যবহৃত বালাইনাশকের খালি প্যাকেট মাটির নিচে পুঁতে ফেলুন। ডোরাস ৫৫ এসসি জমিতে প্রয়োগ করার ৬০ দিনের মধ্যে ক্ষেতে গবাদি পশু, পাখি প্রবেশ করতে দিবেন না এবং ফসল বিক্রির/খাওয়ার জন্য তুলবেন না।