Calaris Xtra 27.5SC

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-6490

কোম্পানি

Syngenta Bangladesh Limited

গ্রুপ

Mesotrione + Atrazine

ক্যালারিস এক্সট্রা একটি সিলেকটিভ, আর্লি পোষ্ট ইমারজেন্স ও সিসটেমিক আগাছানাশক।

লেবেলে বর্ণিত ফসলের বালাই দমনে কার্যকরী ও অনুমোদিত।

প্রয়োগের সময়ঃ চওড়াপাতা ও ঘাস জাতীয় আগাছার ৩-৪ পাতা হলে ক্যালারিস এক্সট্রা স্প্রে করতে হবে। সাধারণত বীজ বপনের ১০-১৫ দিনের মর্ধ্যে জমিতে জো থাকা অবস্থায় স্প্রে করতে হবে। ব্যবহার বিধিঃ অনুমোদিত মাত্রায় স্প্রেমেশিনের আয়তন অনুযায়ী মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ তৈরির পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। মিশ্রণ তৈরির সময় ও স্প্রে করার সময় ভালোভাবে ঘুঁটা দিন। এরপর সমস্ত জমির আগাছা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন। ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানি ব্যবহার করুন। মাত্রার অতিরিক্ত স্প্রে করা যাবেনা, করলে ফসলের বিষাক্ততা দেখা দিবে। চওড়াপাতা ফসলে স্প্রে করার সময় লক্ষ রাখতে হবে স্প্রে ড্রিফ্ট যেন অন্য ফসলে না পরে। স্প্রে মেশিন ধুয়ে পানি কোন গাছের নিচে, অন্য কোন ফসলে আশেপাশে বা এমন কোন স্থানে ফেলা যাবেনা যা ফসলের মূলের সংস্পর্শে আসে।

মানুষ ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে যা সূর্যের আলো হতে দূরে, শুষ্ক ও ভালোভাবে বায়ূ চলাচল করে এমন স্থানে ০-৩৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় আদি মোড়কে তালাবদ্ধ অবস্থায় মজুত করতে হবে।

   একই ধরনের অন্যান্য ঔষধ