Nuevo 20 SG

  বিস্তারিত

এপি/পিএইচপি নম্বর

AP-5735

কোম্পানি

Roof Crop Care Ltd.

গ্রুপ

Dinotefuran

ফসল- পাট পোকার নাম- বিছা পোকা হেক্টর প্রতি মাত্রা- ২২৫ গ্রাম একর প্রতি মাত্রা- ৯০ গ্রাম

নিউভো ২০ এসজি যখন পাতায় স্প্রে করা হয় কিংবা মাটিতে ছিটিয়ে প্রয়োগ করা হয় তখন এর প্রবহমান গুণের কারনে এটি গাছের মূলের মাধ্যমেে শোষিত হয়ে সমস্ত গাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে গাছের মধ্যে লুকিয়ে থাকা পোকা কীটনাশকের বিষক্রিয়ায় মারা যায়। নিউভো ২০ এসজি ডিমসহ সর্ব অবস্থায় কীড়া, পূর্ণাঙ্গ পুরুষ ও স্ত্রী পোকার উপর সমভাবে কার্যকর বিধায় এটি অনুমোদিত মাত্রায় প্রয়োগে ফসলে পুনরায় পোকার আক্রমণ হয় না।

নিউভো ২০ এসজি ১০ লিটার পানিতে ৪.৫ গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে সমস্ত গাছ ভিজিয়ে কুয়াশাকারে স্প্রে করুন।

সাবধানতাঃ এটি বিষাক্ত। সুতরাং খাওয়া, স্বাদ বা গন্ধ নেয়া, গায়ে লাগানো, স্প্রে করার সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না। নিউভো ২০ এসজি খালি প্যাকেটটি মাটির নীচে পুঁতে ফেলুন। নিউভো ২০ এসজি স্প্রে করার ৭-1৪ দিনের মধ্যে জমি হতে ফসল সংগ্রহ করা নিষেধ। বিষক্রিয়ার লক্ষণ: মাথা ঘোরা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, খিঁচুনী ইত্যাদি। প্রাথমিক চিকিৎসাঃ চোখে লাগলে চোখ খোলা রেখে পরিষ্কার পানির ঝাপটা দিন। ভুলবশত খেয়ে ফেললে বমি করানোর চেষ্টা করুন। অচেতন রোগীকে বমি করাবেন না। আক্রান্ত ব্যাক্তিকে অতিসত্ত্বর ডাক্তারের চিকিৎসা দিন। গুদামজাতকরনঃ খাদ্যদ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে রাখুন। শুষ্ক, ছায়াযুক্ত ও নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন।

   একই ধরনের অন্যান্য ঔষধ