


AP-5620
কুমড়া জাতীয় ফসলের পাউডারি মিলডিউ, আম ও মরিচের অ্যানথ্রাকনোজ দমনে কার্যকরী ছত্রাকনাশক।
ব্লাস্টগার্ড ২৮ এসসি একটি বহুমুখী গুণসম্পন্ন নতুন প্রজন্মের প্রবাহমান, প্রতিরোধক, প্রতিকারক, ট্রান্সলেমিনার ক্রিয়া সম্পন্ন তরল ছত্রাকনাশক। ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে ব্লাস্টগার্ড ২৮ এসসি প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে। ফসলের ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিষেধক ক্রিয়া অর্থাৎ অন্তর্বাহী ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক ধ্বংস ও রোগ জীবাণু উৎপাদন বন্ধ করে গাছকে রোগ মুক্ত রাখে।
প্রতি লিটার পানিতে ১ মিলি। রোগ আক্রমণের অনুকুল আবহাওয়া অথবা রোগের লক্ষণ দেখা মাত্র অনুমোদিত মাত্রায় ব্লাস্টগার্ড ২৮ এসসি সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন। আবহাওয়া ও রোগের তীব্রতার ভিত্তিতে ৭-১৪ দিন পরপর স্প্রে করতে হবে।
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন। স্বাদ বা গন্ধ নিবেন না। খালি গায়ে ঔষধ ছিটাবেন না, ছিটানোর সময় নাক ও মুখ ঢেকে নিন, এ সময় কিছু খাওয়া বা ধূমপান নিষেধ। ছিটানোর পর শরীর ও জামা কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খালি বোতল অন্য কাজে ব্যবহার না করে মাটিতে পুঁতে ফেলুন। খাদ্য দ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে, শুকনো, ঠান্ডা, নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন। ব্লাস্টগার্ড ২৮ এসসি স্প্রে করার পর উক্ত জমিতে ৭-১৪ দিন গবাদি পশু ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল খাবেন না।